Bhorer Darpan
২ জুন ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া শেরপুরে মালিকপক্ষ মাছের আড়ত বন্ধ করায় বিপাকে ব্যবসায়ীরা

বগুড়া শেরপুরে মালিকপক্ষ মাছের আড়ত বন্ধ করায় বিপাকে ব্যবসায়ীরা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে হঠাৎ করে মাছের আড়ত বন্ধ করে দেওয়ায় স্থবির হয়ে পড়েছে কোটি টাকার মাছের ব্যবসা। গত সোমবার দিবাগত রাত ১২টায় মালিকপক্ষের উদ্যোগে আড়তের বিদ্যুৎ, পানি ও বরফ সরবরাহ বন্ধ করে দেওয়ার পাশাপাশি মাছবাহী ট্রাক, পিকআপ ও ভটভটি প্রবেশের রাস্তা গাড়ি দিয়ে অবরোধ করে দেওয়া হলে মাছ বেচাকেনা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে চরম বিপাকে পড়েছেন আড়তদার, ব্যবসায়ী, পাইকার ও মৎস্যচাষিরা।

ভুক্তভোগী আড়তদারদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন বাবু, কামরুজ্জামান বাবু, জিয়াউর রহমান, টিপু, আবুল খায়ের, নিয়ত আলী, টুটুল, ধুলু, হাকিম, মিলন, সোহেল, আব্দুল রশিদ হাজি ও আরিফসহ আরও অনেকে। তাদের দাবি, প্রতিদিন প্রায় ৫০টি মাছবাহী গাড়িতে প্রায় ৬০০ মণ মাছের ক্রয়-বিক্রয় হয়।

কিন্তু গত সোমবার রাত ১২টার দিকে রাস্তায় গাড়ি দিয়ে চলাচল বন্ধ করে দেয়। রাতে গাড়িগুলো সরিয়ে দেওয়া হলেও মঙ্গলবার সকালে আড়তে মাছবাহী গাড়ি প্রবেশ করতে না পারায় পাইকাররা মাছ কিনতে পারেননি। ফলে অনেক মৎস্যচাষিরা বাধ্য হয়ে প্রতি গাড়িতে প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত লোকসান দিয়ে মাছ বিক্রি করেছেন। ব্যবসায়ীরা জানান, মাত্র ছয় মাস আগে তিন বছরের চুক্তিতে তারা আড়তের ব্যবসা শুরু করেন। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মালিকপক্ষ একতরফাভাবে কাউকে না জানিয়ে আড়ত বন্ধ করে দেওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে মাছ বিক্রির আশায় বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্যচাষিরাও চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই মাছ বিক্রি না করেই ফিরে গেছেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে কম দামে মাছ বিক্রি করেছেন। বরফ, পানি ও পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় বিপুল পরিমাণ মাছ নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ঘটনাটি নিয়ে ব্যবসায়ী, মৎস্যচাষী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে মাছ ব্যবসার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। শেরপুর হাটবাজার মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল হান্নান ব্যাপারী বলেন, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে সমাজের নিজস্ব আড়তে ব্যবসা স্থানান্তরের কথা বলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিদ্যুৎ, পানি ও বরফ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি রঞ্জিলা পারভিন বলেন, আড়তদার সমিতির নিজস্ব আরেকটি মাছের আড়ত রয়েছে। সমাজের সার্বিক স্বার্থ বিবেচনায় আমরা আমাদের জমি লিজ থেকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আড়তদারদের ডিডের টাকা ফেরত দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা গ্রহণ না করায় ব্যক্তিমালিকানাধীন জমির আড়ত বন্ধ করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০