Shakil Shah
৩ ফেব্রুয়ারী ২০২২, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে অপপ্রচার চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে দেশে-বিদেশে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। 

তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার পর কেউ কেউ বলছেন ইউরোপীয় ইউনিয়নও নিষেধাজ্ঞা দেবে। আবার কেউ বলছেন জাতিসংঘ নিষেধাজ্ঞা দেবে। এভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কেউ কেউ সস্তা রাজনীতি করতে চাচ্ছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল তো বলছেন, এবার জাতিসংঘ নিষেধাজ্ঞা দেবে।

শাহরিয়ার আলম বলেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের যে সদস্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন, সেটি তার ব্যক্তিগত মতামত।

নিষেধাজ্ঞার কারণ জানতে যুক্তরাষ্ট্রকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, র‍্যাব সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণ সম্পর্কে  যুক্তরাষ্ট্রের কাছে আমরা জানতে চেয়েছি। আমরা লিখিতভাবে এটা জানতে চেয়েছি, তারা আমাদের চিঠির উত্তর দেবে।

শাহরিয়ার আলম আরও বলেন, ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যখন র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন থেকেই আমরা এ নিয়ে কাজ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০