Shakil Shah
৮ ফেব্রুয়ারী ২০২২, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে বাড়ছে ইংরেজিতে লেখা সাইনবোর্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ড ইংরেজিতে লেখা। উচ্চ আদালতের নির্দেশের প্রায় আট বছর পরও আদমদীঘি উপজেলার বহু  সাইনবোর্ড ও বিলবোর্ড ইংরেজিতে লেখা হচ্ছে। অনেক কেজিস্কুল, কোচিং সেন্টার, প্র্রিক্যাডেট স্কুলগুলির নাম ইরেজিতে। উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এবং ব্যবসায়ীরা উচ্চ আদালতের বিষয়টির বিষয়ে অবগত নন বলে জানান। আদমদীঘি উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন সরজমিনে দেখা গেছে, ইংরেজিতে লেখা সাইনবোর্ড, বিলবোর্ড, নামফলকের ছড়াছড়ি।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের বেশিরভাগ সাইনবোর্ড ইংরেজিতে লেখা। উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা যায়, অনেকেই জানেন না আদালতের এ রকম আদেশের কথা। কেউ কেউ বলেছেন, তাদের ব্র্যান্ডের নাম ও লগো ইংরেজিতে হওয়ার কারণে তারা ইংিেজতেই সাইনবোর্ড তৈরি করেছেন। উপজেলার কিছু কোচিং সেন্টারের নাম ইংরেজিতে লেখা। উপজেলার প্রায় ১৫টি কোচিং, প্রি-ক্যাডেটসহ কয়েকটি অনুমোদনবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইংজেীতে। উল্লেখ্য ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারী হাইকোর্টের একটি বেঞ্চ এক আদেশে দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যনার, গাড়ির নম্বর প্লেট, সরকারী দপ্তরের নামফলক এবং গনমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্রভাষার ব্যবহার বন্ধ করতে সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়।

সাবেক এমপি ও ভাষা সৈনিক কছিম উদ্দীন আহম্মেদ বলেন, মহান ভাষা আন্দোলন এবং আদালতের প্রতি শ্রদ্ধা রেখে অবিলম্বে উপজেলার ইংরেজী সাইনবোর্ড বাংলায় লেখা দরকার।

সান্তাহার নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহসিন আলী, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক গোলাম আম্বিয়া লুলু বলেন, মহান ভাষা আন্দোলনের লক্ষ্যই ছিল সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন। এ ছাড়া আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রাখতে সমস্ত প্রতিষ্ঠানের নাম বাংলায় হওয়া উচিত। এ বিষয়ে তদারকি থাকাও উচিত।

আদমদীঘি উপজেলা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. জালাল উদ্দীন বলেন, এ বিষয়ে আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে। কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ীরা বিষয়টি জানেন না। আমাদের পক্ষ থেকে বিষয়টি মানুষকে অবগত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় জানান, আদালতের রায়ের প্রতি সবার শ্রদ্ধা জানাতে হবে। যারা এ আদেশ মানবেন না তাদের আমরা অনুরোধ করবো। পরবর্তিতে অনুরোধ উপেক্ষা করলে আইনগত ব্যবস্থা নেওয়ার পথে যেতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০