Shakil Shah
৩ ডিসেম্বর ২০২২, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিকে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইনের হুমকি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

মিরসরাইয়ে এক ওয়ার্ড আওয়ামীলীগের প্রবীণ নেতাকে ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক ফোনে অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছে। ওই প্রবীণ নেতা মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আবছার। তাকে গালাগালির অভিযোগে অভিযুক্ত একই উনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। তাদের উভয়ের মাঝে তর্কবিতর্ক ও অকথ্য ভাষায় গালাগালির একটি অডিও রেকর্ড বর্তমানে টক অফ দা মিরসরাইয়ে পরিণত হয়েছে। ২ মিনিট ৪৩ সেকেন্ডের অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ ফেসবুকে ইতি মধ্যেই ভাইরাল হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের মুঠো ফোনে ঘুরছে সেটি।
অডিও রেকর্ড থেকে জানা যায়, একটি রাস্তার কাজ উদ্ধোধন কে নিয়ে ফেসবুকে কমেন্টস করায় উভয়ে মধ্যে বাগ বিতন্ডা হয়। বাগ বিতন্ডায় চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাই ওই প্রবিণ রাজনৈতিককে বলেন উল্টা পাল্টা কমেন্টস করলে চোবাই গালের দাঁত ফালাই দিমু (থাপ্পর দিয়ে মুখের দাঁত ফেলে দেব), কে সাহস দিছে তোকে কমেন্ট করতে? তোকে গালে গালে চোবাবো বেয়াদপ কোথাকার, কুত্তার বাচ্ছা। এসময় সভাপতি নরুল আবছারকে বলতে শুনা যায়, যেখানে সে খানে বংশের পরিচয় দিবেন না। আপনি চা দোকানের মেছিয়ার থেকে চেয়ারম্যান হয়েছেন।
ওই ওয়ার্ড সভাপতি অভিযোগ করে বলেন, চেয়ারম্যান সবসময় তার নিজের ইচ্ছে মত নিজের পছন্দের লোকজন নিয়ে কাজ করে দলিয় লোকদের ডাকে না। কিছু বললেই বলে আমি নির্বাচিত চেয়ারম্যান নই টাকা দিয়ে চেয়ারম্যান হয়েছি। সেদিন আমাকে না জানিয়ে আমার ওয়ার্ডে একটি রাস্তার কাজ উদ্ধোধন করে। এব্যাপারে আপত্তি জানাতেই তিনি আমাকে খুব খারাপ আচরণ করেছেন। আমার বয়স এখন ৭০এর কাছাকাছি, ৫০ বছরের রাজনৈতিক জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। এব্যাপারে মিরসরাই উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে বিচার দিয়েও কোন বিচার পাইনাই।
চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বলেন, ওই ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। প্রথমবারের মতো তাকে সতর্ক করার জন্য একটু বকাবাধ্য করেছি।
মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, ওডিওটি আমারা শুনেছি ওয়ার্ড সভাপতিও বিষয়টি আমাদেরকে মৌখিক ভাবে জানিয়েছেন। তবে এটি প্রথমে ইউনিয়ন আওয়ামীলীগ দেখবে। তারা যদি আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে অবহিত করে তাহলে সাংগঠনিক নিয়ম অনুসারে আমরা ব্যাবস্থা নিব।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০