Online Desk
৩ জুন ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি জহিরুল ইসলাম

বাঁশখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি জহিরুল ইসলাম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

এ সময় পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ জুন) দুপুরে বাঁশখালী পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ উদ্দিন রাজু এবং পৌর যুব বিভাগের সভাপতি মো. আবু তৈয়বসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাঁশখালী পৌরসভা উপজেলার প্রশাসনিক ও নাগরিক কার্যক্রমের অন্যতম কেন্দ্রবিন্দু। তাই সেবাপ্রার্থীদের প্রতি দায়িত্বশীল, মানবিক ও আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি কোনো নাগরিক যেন হয়রানি বা বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জবাবদিহিতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা ও সম্মান অর্জন করা সম্ভব। পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও ইউএনও মো. রুহুল আমিন বলেন, নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। দায়িত্ব পালনে গাফিলতি কিংবা সেবাগ্রহীতাদের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সভায় পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নাগরিক সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০