Shakil Shah
১ এপ্রিল ২০২৩, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রজুড়ে ৪৩ টর্নেডো,আহত অনেক নিহত ৩

ভোরের দর্পণ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত তিনজনের নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া এতে আহত হয়েছে অনেকে। পাশাপাশি বিদ্যুৎহীন হয়েছে লাখ লাখ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আজ শনিবার বিবিসি ও সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশে শক্তিশালী টর্নেডো আঘাত হানে। দেশটির ছয়টি অঙ্গরাজ্যে ৪০টির বেশি প্রাথমিক টর্নেডোর খবর পাওয়া গেছে।

মার্কিন সরকারের স্ট্রম প্রেডিকশন সেন্টারের বরাত দিয়ে বিবিসিও জানিয়েছে, শুক্রবার রাতে ছয়টি অঙ্গরাজ্যে ৪০টির বেশি টর্নেডোর রিপোর্ট করা হয়েছে।
লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে 

প্রতিবেদনে বলা হয়েছে, ইলিনয়সে অঙ্গরাজ্যে ১৬ টি টর্নেডো, আরকানসাসে ১২টি, আইওয়া অঙ্গরাজ্যে ৮টি, উইসকনসিনে ৩টি, টেনেসিতে দুবার এবং মিসিসিপিতে দুবার টর্নেডো আঘাত হেনেছে।

এর মধ্যে আরকানসাসের উইন শহরে টর্নেডোয় অন্তত দুইজনের নিহতের খবর পাওয়া গেছে। এতে করে রাজ্যটিতে মোট তিনজনের নিহত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের এ অঙ্গরাজ্যের অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টর্নেডোয় অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে 

 

এ ছাড়া শেরম্যান ও ইলিনয়সে কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর কারণে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত তিন লাখ গ্রাহক অন্ধকারে আছেন। টিভি ফুটেজে জরুরি পরিষেবার লোকদের আহত ব্যক্তিদের স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কিছু ভবনের ছাদ উড়ে গেছে, রাস্তায় ক্ষতিগ্রস্ত গাড়ি, সেইসঙ্গে বিভিন্ন ধ্বংসাবশেষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০