Shakil Shah
১৫ অগাস্ট ২০২৩, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দর সিবিএ’র উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা দোয়া মাহফিল

চট্টগ্রাম বন্দর সিবিএ’র উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের শাহাদাৎ বার্ষিকী তথা জাতীয় শোক দিবসে আলোচনা সভা, খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)।


আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ।


চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি মোহাম্মদ আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক দিবসের উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, বন্দর সচি মোহাম্মদ ওমর ফারুক।


এ সময় প্রধান অতিথি এম এ লতিফ এমপি বলেন, সপরিবারে জাতির জনককে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশের পরিচয় নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু সেই দেশবিরোধী চক্রান্তকারীদের মনোবাসনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন স্বপ্ন নয়, বাস্তবরূপে ধরা দিয়েছে। এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতেও সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যেতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০