Shakil Shah
২৯ অগাস্ট ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বক্তব্য সরাতে আমাদের ক্ষমতাটুকু কাজে লাগাবো

M Jabbar

আদালতের নির্দেশনার কপি পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে নিজেদের ক্ষমতাটুকু কাজে লাগাবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে অনুরোধ জানানো হবে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (২৯ আগস্ট) সচিবালয়ে অনলাইনের মাধ্যমে আর্থিক প্রতারণা এবং অবৈধ ও যাচাইবিহীন আর্থিক লেনদেন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি দেওয়া সব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘আদালত তো…, ডিজিটাল দুনিয়ায় কোনটা তালা মেরে দেওয়া সম্ভব আর কোনটা খোলা থাকে সে বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে হবে। আদালত তাদের নির্দেশ দিয়েছেন, আমরা আমাদের দিক থেকে আদালতে নির্দেশের কপি হাতে পাওয়ার পর থেকে যেটুকু ক্ষমতা আছে, আমরা সেই ক্ষমতাটুকু কাজে লাগাবো।’

তিনি বলেন, ‘যেসব প্ল্যাটফর্মে আদালতের নির্দেশ অনুসারে কনটেন্ট সরানো দরকার আমরা তাদের জানাবো যে আদালত তোমাদের বলেছে এই কনটেন্ট সারানোর জন্য। আমাদের অভিজ্ঞতা যেটুকু, সেটুকু হচ্ছে আদালত যদি বলে কনটেন্ট সারাতে হবে সচরাচর সোশ্যাল মিডিয়া যে কয়টা আছে তারা এগুলোকে অস্বীকার করার মতো মানসিকতায় চলে না। যতটুকু সম্ভব তারা আদালতকে সম্মান দেওয়ার চেষ্টা করে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০