Online Desk
২৩ মে ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জানালার গ্রিল মাথায় পড়ে বকশীগঞ্জে শিশুর মৃত্যু

জানালার গ্রিল মাথায় পড়ে বকশীগঞ্জে শিশুর মৃত্যু

মতিন রহমান,বকশীগঞ্জ, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে একটি স্টিল ওয়ার্কশপের বারান্দায় খেলার সময় জানালার ভারী লোহার গ্রিল মাথায় পড়ে রকিবুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রকিবুল ইসলাম মধ্য ধাতুয়াকান্দা নতুন বাজার এলাকার মোস্তফা ও আনোয়ারার দম্পতির সন্তান। সে মা-বাবার একমাত্র সন্তান ছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য ধাতুয়াকান্দা গ্রামের হোসেন মিয়ার মদিনা স্টিল ওয়ার্কশপ নামের একটি দোকানের বারান্দায় ক্রেতাকে দেওয়ার জন্য কিছু লোহার তৈরি জানালার গ্রিল দাঁড় করিয়ে রাখা ছিল। সকাল নয়টার দিকে শিশু রকিবুল ওই ওয়ার্কশপের বারান্দায় রাখা গ্রিলগুলো ধরে খেলা করছিল। খেলার একপর্যায়ে হঠাৎ একটি ভারী লোহার গ্রিল তার মাথার ওপর উল্টে পড়ে। এতে তার মাথা ফেটে মারাত্মক জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০