Online Desk
২৪ মে ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষক মহসীনা

বকশীগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষক মহসীনা

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বকশীগঞ্জ নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয়। একই সঙ্গে এই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মহসীনা পারভিন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা লাভ করেছেন।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, পঠন-পাঠনের মান ও সহ-শিক্ষা কার্যক্রমে অনন্য সফলতার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় এবং সংশ্লিষ্ট শিক্ষককে এই জোড়া সম্মাননা দেওয়া হয়। একই প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের এই দ্বৈত গৌরবে এলাকার অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহলের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

প্রতিষ্ঠানটির এই অনন্য সাফল্যে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বকশীগঞ্জ নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, যেকোনো বড় অর্জনই সম্মিলিত চেষ্টার ফল। আমাদের বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া এবং আমাদের দক্ষ সহকর্মী মহসীনা পারভিন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করা অত্যন্ত আনন্দের ও গর্বের। এই জোড়া সাফল্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঠিক দিকনির্দেশনা, শিক্ষক-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যাবসায় এবং অভিভাবকদের আস্থারই ফসল।

সম্মাননা প্রাপ্তির পর সিনিয়র সহকারী শিক্ষক মহসীনা পারভিন বলেন, এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। বকশীগঞ্জ নূর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আগামীতে যেন এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আমরা জেলা ও জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি, সেজন্য আমি সবার সহযোগিতা ও দোয়া চাই।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে এই গৌরব অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও জনাব মহসীনা পারভিনকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই অর্জনের মধ্য দিয়ে এলাকায় শিক্ষার গুণগত মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে বিদ্যালয়টি আরও অগ্রণী ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০