Online Desk
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উর্দুভাষীদের স্থায়ী পূর্ণবাসনের প্রতিশ্রুতি দিলেন আমিনুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, উর্দুভাষী ভাই-বোনদের স্থায়ী বাসস্থানের এখনো বন্দোবস্ত হয়নি। বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আপনাদের জন্য স্থায়ী পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর বিএলএস স্কুলে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে জনগণের উপর যে জুলুম-নির্যাতন হয়েছে, উর্দুভাষী জনগোষ্ঠীও তার বাইরে নয়। আমরা ক্ষমতায় নেই, তবুও মানুষের পাশে দাঁড়ানোকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। কিন্তু যারা ১৭ বছর ক্ষমতায় ছিল, তারা একবারও এসে জিজ্ঞেস করেনি- আপনারা কেমন আছেন।

তিনি আরও জানান, বিএনপি সরকারে এলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, তাদের পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করা।

আলোচনায় তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল। “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।” এরআগে পল্লবীতে আলেম ওলেমাদের নিয়ে সভা করেন ও সকালে রাজধানীর জিয়া উদ্যান লেকে দেশসেরা সাঁতারুদের প্রতিযোগিতায় জিয়া সুইমিং কার্নিভাল সেজন-১ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল হক।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০