Ibrahim Atiullah Anik
৫ নভেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুশিয়ারি

মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুশিয়ার

ঢাকার আশুলিয়ায় দুই সাংবাদিকদের নামে ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার কর্তৃক দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে সাভার ও আশুলিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

বুধবার বেলা সাড়ে ১১টাযর দিকে আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে এসময় বক্তারা অভিযোগ করেন, আশুলিয়া থানার ওসি সাংবাদিকদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চুরির মামলা গ্রহণ করেছেন। কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই আশুলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুততার সাথে মামলাটি নথিভুক্ত করেছেন, যা দায়িত্বশীল সাংবাদিকতাকে চ্যালেঞ্জ করার সামিল। একাজে সহযোগীতা করেছেন আওয়ামীলীগের ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার ।

বক্তব্যে আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরি বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য চুরির মতো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। ইতিপূর্বেও আরো দুইজন সাংবাদিকের নামে মিথ্যা ভাংচুরের মামলা নেন এই ওসি।

আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও নয়া দিগন্তের আশুলিয়া প্রতিনিধি তুহিন আহামেদ বলেন, আমরা শুধু জনস্বার্থে তথ্য জানতে চাই। ব্যক্তিগত সুবিধা নিতে যাই না। তার ফলস্বরূপ আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এই মামলা আমাদের কাজ থেকে বিরত রাখতে পারবে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক, যুগ্ম-সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক মো: শফিউল্লাহ সহ বক্তারা সকলে একযোগে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এবং নেত্রী নাছরীন আক্তারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ই নভেম্বর আশুলিয়া থানায় ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার বাদী হয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ বুলেটিন’ এর সাভার প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাকিব আসলাম এবং সকালের সময় পত্রিকার আশুলিয়া প্রতিনিধি সফি সুমনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০