Online Desk
১১ মে ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ ডাকার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ ডাকার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

ম‌তিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর): ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দালাল বলে সম্বোধন ও লাঞ্ছিত করার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন কোম্পানিতে কর্মরত প্রায় ৫০-৬০ জন প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন পেশাদার মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে অত্যন্ত অবমাননাকরভাবে দালাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটি শুধু একজন ব্যক্তির অপমান নয়, বরং সারা দেশে কর্মরত প্রায় তিন লক্ষাধিক উচ্চশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবীর মর্যাদায় আঘাত।

ফারিয়া বকশীগঞ্জ শাখার সভাপতি আব্দুল মালেক বলেন, আমরা চিকিৎসকদের ওষুধ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য ও নতুন ওষুধের কার্যকারিতা জানিয়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। অথচ কর্মক্ষেত্রে আমাদের প্রায়ই মানসিক নিগ্রহ ও অবমূল্যায়নের শিকার হতে হচ্ছে। অবিলম্বে আমাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

সাধারণ সম্পাদক শাহরিয়ার মুকুল বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের যে সামাজিক অমর্যাদার শিকার হতে হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের দাবিতে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান কর‌বেন।

দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০