Online Desk
১২ মে ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেসক্লাব বকশীগঞ্জ গঠিত: সভাপতি রনি, সম্পাদক মারুফ

প্রেসক্লাব বকশীগঞ্জ গঠিত: সভাপতি রনি, সম্পাদক মারুফ

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের ঐক্য সুসংহত করার লক্ষ্যে ‘প্রেসক্লাব বকশীগঞ্জ’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সত্যের পথে, জনগণের পাশে এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৮ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজ-এর উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি মারুফ হাসান।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন: সাংগঠনিক সম্পাদক: আমিনুল ইসলাম (দৈনিক ভোরের বাণী), কোষাধ্যক্ষ: সুমন মিয়া (দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক: হারুন-অর-রশিদ (দৈনিক ঘোষণা), দপ্তর সম্পাদক: আবু তাহের (দৈনিক ডেসটিনি), তথ্য ও গবেষণা সম্পাদক: ইয়াসির আরাফাত (বাংলা ৫২ ডটকম)

কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে মো. আহমেদ সায়েম, মনির হোসেন, মোহাম্মদ আরমান, ছানোয়ার হোসেন, নিয়াজ মুর্শেদ ও মোনাহার মিয়াকে। এ ছাড়া সংবাদপত্রের বিভিন্ন পর্যায়ের ৫ জন কর্মীকে সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটি গঠন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম রনি বলেন, আমাদের লক্ষ্য কেবল সংগঠন করা নয়, বরং বকশীগঞ্জের প্রান্তিক মানুষের সমস্যা ও সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা। সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও মানোন্নয়নে এই ক্লাব একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

সাধারণ সম্পাদক মারুফ হাসান বলেন, স্থানীয় সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০