
মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বকশীগঞ্জ উপজেলা আঞ্চলিক শাখার ১০ সদস্যবিশিষ্ট নতুন কার্যকারী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. আব্দুল্লাহ সওদাগর (বিপ্লব) সভাপতি এবং মো. লুৎফর রহমান লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মালিক সমিতি সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ আঞ্চলিক শাখার পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটির জন্য আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম (জারনিজ) ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন (শুভ) যৌথ স্বাক্ষরে সম্প্রতি এই নতুন কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আমজাদুল হক (সুরজ), সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান মনির এবং কোষাধ্যক্ষ মো. হামিদুল্লাহ। এ ছাড়া মো. শাকিল তালুকদার ও মো. শরিফ উদ্দিনকে (শরিফ) কমিটির সম্মানিত সদস্য করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ সওদাগর (বিপ্লব) বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি মহোদয়ের দিক নির্দেশনায় আমরা যাত্রী সেবায় কাজ করে যাচ্ছি। যাত্রী দুর্ভোগ লাঘবে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।