Online Desk
২৫ মে ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমে উঠেছে দিনাজপুরে কোরবানীর পশুর হাটগুলো

জমে উঠেছে দিনাজপুরে কোরবানীর পশুর হাটগুলো

দিনাজপুর প্রতিনিধি : দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আযহা। দিনাজপুরের পশুর হাটগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মত। বিভিন্ন জাতের গরু ছাগল কিনতে ক্রেতারা ভীড় জমাচ্ছেন হাটগুলোতে। যারা সখের বসে অথবা বেশি দামের আশায় বিভিন্ন জাতের ষাঁড় লালনপালন করে বড় করেছেন, এ বছর তারা পড়েছেন বিপাকে। চাহিদায় রয়েছে মাঝারি বা ছোট সাইজের গরু।

৭০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যেই ক্রেতারা গরু কিনে চাহিদা মিটাচ্ছে। তবে বাজারে ক্রেতারা গরুর দাম বেশী বলে জানান। অন্যদিকে বিক্রেতারা বলছেন গো-খাদ্যের দাম বাড়তি হওয়ায় তাদের কিছুটা বেশী দাম ধরেই বিক্রি করছেন। না হলে ক্ষতির মূখে পড়বেন খামারিরা। এদিকে হাটগুলোতে জাল টাকা শনাক্ত করণ মেশিন এবং প্রাণি সম্পদ বিভাগের মনিটরিং টিমসহ নিরাপত্তায় কাজ করে যাচ্ছে আইন শৃংখলা বাহিনী সদস্যরা।

দিনাজপুর জেলার ১৩ উপজেলায় এবার ছোট বড় মিলে ২৬টি স্থায়ী ও ৪২টি অস্থায়ীসহ মোট ৬৮ টি পশুর হাটে জমজমাট পশু বেচাকেনা ইতিমধ্যে শুরু হয়েছে। জেলার উল্লেখ যোগ্য আমবাড়ীহাট, কাহারোল হাট, আফতাবগঞ্জ হাট, রেলবাজার হাটে দেশের দুরদুরান্ত থেকে পাইকাররা এসে গরু ছাগল কেনাকাটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পাশাপাশি স্থানীয় ক্রেতারা ঈদ ঘনিয়ে আসায় পশু কেনা শুরু করেছে। ঈদের দিন ঘনিয়ে আসায় পছন্দ মত গরু কিনতে হাটে ভিড় জমাচ্ছেন।

দিনাজপুরের বিভিন্ন পশুর হাটে ঘুরে দেখা যায়, ছোট এবং মাঝারী সাইজের গরুর দিকেই নজর বেশী ক্রেতাদের। বেশীরভাগ ক্রেতাই ৬০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকার মধ্যেই গরু খুঁজছেন। কেউ কেউ আবার দেড়লাখ টাকার মধ্যে কোরবানী সেরে দেয়ার জন্য খুঁজছেন পছন্দের পশু। ক্রেতারা বলছেন, বাজারে এবার গত বারের তুলনায় কিছুটা দাম বেশী চাচ্ছেন ব্যাপারিরা। বেশি দাম চাওয়ায় বিপাকে পড়ছেন ক্রেতারা।
অপরদিকে বিক্রেতারা বলছেন, মাঝারি মানের গরুর চাহিদা থাকলেও বড় গরুর ক্রেতা পাওয়া খুব কঠিন। গরু পছন্দ হলেও দাম বেশি চাওযায় ফিরে যাচ্ছেন ক্রেতারা। ফলে বড় গরুর বিক্রেতারা পড়েছেন বিপাকে। তারপরও সামর্থবানরা সাধ্যের মধ্যে তাদের কোরবারনীর পশু কিনছেন।

দিনাজপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম জানান, দিনাজপুরে জেলায় কোরবানীর জন্য তৈরি রয়েছে ৪ লাখ ২৬ হাজার ৫২৩টি পশু। এর মধ্যে গরু-মহিষ রয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭৯৪ টি এবং ছাগল-ভেড়াসহ অন্যান্য ২ লাখ ৪৮ হাজার ৭২৯ টি। জেলায় মোট পশুর চাহিদা রয়েছে ২ লাখ ৭৩ হাজার ২৬২ এবং চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পশুর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২৬১ টি। উদ্বৃত্ত পশু রাজধানীসহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। উদ্বৃত্ত পশু ঢাকাসহ জেলার বাহিরে একমাস আগে থেকে বিক্রি করে আসছে।

এদিকে দিনাজপুরের অন্যতম বৃহৎ কাহারোল পশুর হাট জমে উঠেছে। দুর-দুরান্ত থেকে গরু ছাগল, ভেড়া, মহিষ বিক্রয়ের জন্য বিভিন্ন জেলা হতে হাটে আসে। দেখা গেছে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা থেকে কোরবানীর পশু বিক্রয় করার জন্য নিয়ে আসে এই হাটে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পুরোদমে কেনা-বেচা হয় কোরবানীর পশু।

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা হতে ব্যবসায়ীরা কাহারোল হাটে গরু, ছাগল ক্রয় করে ট্রাক যোগে দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন গরুর পশু গুলি। শনিবার দুপুর ১২টায় কথা হয় টাঙ্গাইল জেলার গরু ব্যবসায়ী হাসান ব্যাপারী সঙ্গে। তিনি বলেন, ২০০৩ সাল থেকে এই কাহারোল হাটে কোরবানীর পশু ক্রয় করে রাজধানী ঢাকা, ফেনী, সিলেট, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন হাটে কোরবানী পশু বিক্রয় করা হয়। ময়মসসিং জেলার ভালুকা উপজেলার ব্যবসায়ী আসলাম মোল্লা বলেন, দীর্ঘ দিন থেকে কাহারোল হাট থেকে কোরবানীর পশু ক্রয় করে বিভিন্ন জেলায় পাঠানো হয়। তিনি বলেন, এই হাটে পর্যান্ত পরিমান কোরবানীর পশু আমদানী হয়।

ঢাকা গাবতলীর গরু ব্যবসায়ী নুরু মিয়া বলেন, আজ শনিবার পর্যন্ত পরিমান গরু উঠেছে হাটে। আজকের হাটে ছোট গরুর চাহিদা বেশী রয়েছে তাই একটুর দাম বেশী, বড় গরুর চাহিদা কম থাকায় দাম কম রয়েছে। মঙ্গলপুর গ্রামের গরু ব্যবসায়ী আনারুল বলেন, ৬টি গরু ক্রয় করে নিয়ে এসে হাটে বিক্রি করেছি কিন্ত চাহিদা কম থাকায় বড় গরুর দাম কম। তাই লাভ কম কম হয়েছে। ধুকুর ঝাড়ী গ্রামের গরু বিক্রেতা মোঃ রবিউল বলেন, আজকে ছোট গরুর চাহিদা ব্যাপক তাই গত হাটের থেকে একটুর বেশী।

রামচন্দ্র পুর গ্রামের খামারী মিজানুর জানান, এবার গরুর খাবারের দাম তুলোনা মূলক বেশী থাকায় এবার খামারে গুরু পালন করে খুব একটা বেশী লাভ হবে না।

কাহারোল উপজেলা নিবাহী অফিসার মোকলেদা খাতুন মীম বলেন, ঈদ-উল-আযহাকে সামনে রেখে পশুর হাটে জাল টাকা শনাক্ত করার সরঞ্জাম সহ ব্যাংকগুলোকে প্রয়োজনীয়তা ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০