Bhorer Darpan
১ জুন ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীর ঈদ পুনর্মিলনীতে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান এমপি জহিরুলের

বাঁশখালীর ঈদ পুনর্মিলনীতে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান এমপি জহিরুলের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ১০টায় শীলকূপ কানু চেরাং বাড়ি নতুন জামে মসজিদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হোছাইন আহমদ কাসেমী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও বাঁশখালী উপজেলা জামায়াতের সাবেক আমীর ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইসমাইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সেক্রেটারি জিএম সাইফুল ইসলাম এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন নায়েবে আমীর মুহাম্মাদ আব্দুর রহিম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক কাজী নুর মোহাম্মদ, ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ রবিউল আলম, অফিস ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রিয়াজুল হক, বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ ইউসুফ, ওলামা সম্পাদক মাওলানা জাহেদুল ইসলাম, ইউনিয়ন যুব সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত, প্রচার সম্পাদক ডা. আব্দুছ সাত্তার এবং শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মাদ রেজাউল করিম, আবরার হাসান রিয়াদ।

বক্তারা ঈদুল আজহার ত্যাগ, কোরবানি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তারা নৈতিকতা, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ ওমর আলম, মাওলানা মুহাম্মদ মোস্তাক, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক মোক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০