Shakil Shah
২৮ জানুয়ারী ২০২৩, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু ছিলেন একজন স্মার্ট মানুষ : মাকসুদ কামাল

লক্ষীপুর প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম মাকসুদ কামাল বলেছেন, যে ছাত্র সমাজ, রাষ্ট্র, পারিপার্শ্বিকতাকে পরিস্কার ভাবে অনুধাবন করতে পারে, যেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বুঝতে পেরেছেন বিধায় তিনি আমাদের মাঝে একজন স্মার্ট মানুষ ছিলেন এবং একটি রাষ্ট্র এবং জাতি উপহার দিতে পেরেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারলে আজকের শিক্ষার্থীরাও হবে এক-একজন স্মার্ট মানুষ। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষীপুর সদরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সত্তা ও আদর্শের শিক্ষা দিতে হবে। তাদের জানাতে হবে বঙ্গবন্ধুর মানসিকতা কী ছিল, তাঁর দেশপ্রেম কেমন ছিল, তার অসা¤প্রদায়িকতা কেমন ছিল। বঙ্গবন্ধুকে ধারণ করে আমাদের অস্তিত্বের শেকড়ে ফিরে যেতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে। বঙ্গবন্ধু একটি দেশ সৃষ্টি করেছে, শিক্ষার্থীদেরও এরকম একটি বড় কিছু করার চেষ্টা করার আহবান জানান তিনি।

ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের সদস্য সচিব মোশারফ হোসেন পাটোয়ারী। এ সময় ল²ীপুর শ্যামলী আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ১০১ জন প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট বৃত্তি পরীক্ষায় ৯৪৮জন প্রাথমিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০১ জনকে বৃত্তি ও ৮৪৭ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০